Breaking News

নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ সাকী ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব
কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা
থেকে ট্রেন যোগে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নও গাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎতের উদ্দ্যেশ্যে আস ছিলেন জুনায়েদ। ভোরে ট্রেন থেকেনামার পর তিনি আর বাড়ি ফেরেননি।

হলুদ রংয়ের একটি পিকআপ ভোরসাড়ে ৫টায় তার ক্ষতবিক্ষত মরদেহ ২৫০ শয্যা নওগাঁ হাসপাতালের সামনেএসে ফেলে রেখে পালয়ে যায়। এরপর সেখানকার কর্মচারীরা তাকে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক

জুনায়েদকে মৃত ঘোষণা করেন। নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা ধারণা করছি।

বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারাও হাসপাতালে এসেছিলো।

থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে। ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়ি ত্বরত চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, মরদেহটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে সনা ক্ত করেছি।

পরে থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

নওগাঁ সদর মডেল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদ র্শন করেছে। নিহতের স্ত্রী থানায় এসে একটি অভিযোগ দায়ের করছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী বুধবার …