Breaking News

নওগাঁয় ২শ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁয় দরিদ্র পরিবার দের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। সোস্যাল ইনোভেশন টীম চকদেবপাড়া ইউনিটের উদ্যোগে ২শ পরি বারের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ শামসুল আলমের সভপতিত্বে
আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অধ্যাপক জা হাঙ্গীর আলম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বেসরকারী উন্নয়ন সংগঠন ‘রাণী’র নির্বাহী পরিচালক ফজলুল হক খান’সহ বিশিষ্টব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

শহরের বিভিন্ন মহল্লার ২ শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, চিনি, সেমাই, মুড়ি, ছোলা ইত্যাদি।

About admin

Check Also

চলতি অর্থবছরের সাত মাসেই রেকর্ড: মোংলা বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে অভূতপূর্ব প্রবৃদ্ধি

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট : মোংলা সমুদ্র বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর …