Breaking News

নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর আত্রাইয়ে উপ জেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জা তিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

ভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল এগা রোটায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও শেখ মো: আলাউল ইসলাম এর সভাপতিত্বে আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব এবং ভাষা আন্দোলনে শহিদদের অবদান
বিষয়ে আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহ কারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: খায়রুল আল ম, কৃষি অফিসার প্রসেন জিত তালুকদার, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, আত্রাই থানা ওসির প্রতিনিধি শাহাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ভাষার জন্য যারা শহিদ হয়েছেন তাঁদের আ তœদানকে মহিমান্বিত করতে মাতৃভাষার যথাযথ স্থানে ও নিয়মে সর্বোচ্চ প্রয়োগের প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি এম কামরুজ্জামান।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অফি সার এসএম নাসির উদ্দিন, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এর আগে ভাষা দিবস উপলক্ষে শুক্রবার দিবাগত রাত্রি ১২.০১ মিনিটে “আমার ভাইয়ের রক্তে আঙানো ২১ শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গানে গানে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎসহ সরকারের অন্যান্য দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা
বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, লেডিস ক্লাব কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষেমশহিদদের আতœার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানের শেষার্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা নের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি ও নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About admin

Check Also

‎মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফারুক আহম্মদ; চৌগাছা (যশোর)  প্রতিনিধিঃ ‎যশোর জেলার চৌগাছা‎মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *