মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর মহাদেবপুরে এক সড়ক দূর্ঘটনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৫ ব্যাক্তির মর্মা ন্তিক মৃত্যু হয়েছে।
শনিবার ভোর (০৪) চারটায় নওগাঁ – নজিপুর সড়েকর মহাদেবপুর উপজেলার শিবপুর পাটকাটি মোড়ে একটি দ্রুতগামী ড্রাম ট্রাক বিপরীত দিক থেকেnআসা দু’টি চা র্জার ভ্যানকে চাপা দিলে ঘটনালেই ৩ জন মৃত্যুবরন
করেন। মহাদেবপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষনা করেন।
দূর্ঘটনায় নিহতরা হলো মহাদেবপুর উপজেলার নূরপুর
মধ্যপাড়া গ্রামের মারমা ওড়াও-এর পুত্র সন্জু ওড়াও (৪৮),জুটুয়া পাহানের পুত্র বিপুল পাহান (২২), খোকা পাহানের পিত্র বীরেন পাহান (৫০), মৃত নরেন পাহানের পুত্র উজ্জল পাহান(২৪) এবং অনিল পাহানের পুত্র
বিপ্লব পাহান (২২)। এই দূর্ঘটনায় ভ্যান চালক রমেশ পাহানের পুত্র সমান্ত (৩০) আহত হয়ে মহাদেবপুর হাসপা তালে চিকিৎসাধীন রয়েছেন।
মহাদেবপুর থানা পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা শনিবার মহাদেবপুর হাটবার। বিশেষ করে হলুদের হাট ভোর বেলা থেকে শুরু হয়। এই কারনে তারা দু’টি পৃথক চার্জার ভ্যানে মোট ৬ জন হলুদ ও বেগুন বিক্রি
করতে মহাদেবপুর হাটে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা.একটি ড্রাম ট্রাক ঐ দু’টি চার্জার ভ্যান কে চাপা দিয়ে পাশের গভীরnখাদে পড়ে যায়।
ট্রাকের চালক এ ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়ে সম্পূর্ণ উল্টো দিকে গিয়ে ঐ দু’টি চার্জার ভ্যানকে চাপা দেয়। ফলে এই
নিহতের ঘটনা ঘটে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। প্রয়োজনীয়nআনুষ্ঠানিকতা শোষ করে পরি বারের সদস্যদের নিকট লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে