Breaking News

নবম পে-স্কেলের গেজেটের দাবিতে মোবারকগঞ্জ রেলওয়ের প্রকৌশল বিভাগের অবস্থান কর্মসূচি

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদে র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয় ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের প্রকৌশল বিভাগ প্রাঙ্গণে।

কর্মসূচিতে বাংলাদেশ রেলওয়ের এসএসএই ও ওয়ে বি ভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, পে-কমিশনের সুপারিশ দীর্ঘদিন ধরে বাস্তবা য়ন না হওয়ায় তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন।

একই দায়িত্ব ও ঝুঁকিপূর্ণ কাজ করার পরও ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

বক্তারা বলেন, আমরা কোনো অযৌক্তিক বা অতিরিক্ত দাবি করছি না। সরকার যে পে-কমিশন গঠন করেছে, সেই কমিশনের সুপারিশ বাস্তবায়নই আমাদের একমাত্র দাবি।

অথচ দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলে থাকায় আমাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

তারা আরও বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগ দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু সেই শ্রমের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, মোবারকগঞ্জ রেল স্টেশনের কিম্যান ফোর নাজমুল হোসেন, মেট আকরাম হোসেন, হেড ট্রলি ম্যান আরিফুল রহমান, ওয়েটম্যান ফো র আশিকুর রহমানসহ অন্যান্যরা।

তারা দ্রæত বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই কর্মসূচির দায়ভার সম্পূর্ণভাবে সরকারের ওপর বর্তাবে।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …

2 comments

  1. নবম পে-স্কেলের গেজেটের দাবিতে মোবারকগঞ্জ রেলওয়ের প্রকৌশল বিভাগের অবস্থান কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *