Breaking News

নাটোর-১আসন ধানের শীষের প্রার্থীর নির্বাচনী শেষ মহা-সমাবেশে মানুষের ঢল 

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টা র ফারজানা শারমিন পুতুল বলেছেন, ১৭ বছর ধরে বিএ নপিকে ভাঙ্গার চেষ্টা চলেছে, কিন্তু সফল হয়নি।
কোন মাফিয়াতন্ত্র, মোনাফেক, বেঈমান বিএনপির একটি কর্মীকে সরাতে পারেনি, পারবেওনা। শহীদ জিয়া,খালেদা জিয়া, তারেক জিয়ার বিএনপির ধানের শীষকে ভাঙা যায়না।
তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ভেদাভেদ থাকবে না। আমরা নতুন প্রজন্মের জন্য একটি সত্যি কারের বাংলাদেশ গড়তে চাই।
যেখানে নারী -পুরুষ, হিন্দু- মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান  সবাই পরিচিত হবে শুধু বাংলাদেশী হিসাবে।
প্রতিপক্ষের কটুক্তির জবাব সব সময় দিতে হয় না। ১২ তারিখে ব্যালটের মাধ্যমে ধানের শীষ কে জয়যুক্ত করে প্রকৃত জবাব দিতে হবে। সেই জবাব উন্নত লালপুর-বাগা তিপাড়া গড়ে তোলার মাধ্যমে, আমার মা বোনদের অর্থ নৈতিক মুক্তির মাধ্যমে, যুবসমাজের উন্নয়নের মধ্য দিয়ে।
আজকের জনসমুদ্রই প্রমাণ করে ধানের শীষের গণজো য়ার সৃষ্টি হয়েছে। লালপুর-বাগাতিপাড়ায় ধানের কোন চিটা থাকবে না।
রবিবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী শেষ মহা-সমাবেশে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল লালপুর -বাগাতিপা ড়ার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন।
গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম এর সভাপতিত্বে ও সিদ্দি ক আলী মিষ্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএন পির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরি ষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ পাপ্পু, সাবেক মন্ত্রী পুত্র ইফতেখার আরশাদ প্রতিক, বাগাতি পাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও উপ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, আশরাফুল ইসলাম লুলু, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হা ন, গোপালপুর পৌর ছাত্রদলের হাসান আলী প্রমূখ।
#

About admin

Check Also

যশোর সীমান্ত পথে ভারত থেকে আসাছে অবৈধ অস্ত্রের চালান। ভোটের মাঠ কতটুকু নিরাপদ

শার্শা উপজেলা প্রতিনিধি : নির্বাচনকে সামনে রেখে প্রভা ব বিস্তারে যশোরের বিভিন্ন সীমান্ত পথে ভারত …