Breaking News

নাটোর-১ আসন ধানের শীষের প্রার্থীরকে নিয়ে বাজে মন্তব্য করায় নাটোর বিএনপির নেতা রঞ্জিত বহিষ্কার

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির ম নোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিষ্টার ফারজানা শার মিন পুতুলকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগে প্রমাণিত জেলা বিএনপির সদস্য রঞ্জি ত কুমার সরকারকে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদ বি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদু জ্জামান আসাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সর কারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনো নীত নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের প্রার্থী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় উপস্থিত হয়ে অশা লীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযো গ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন পির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বা চনি পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড. রুহুল কবির রিজভীর আদেশে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ পদ বি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। দলীয় নেতাকর্মী দের তার সঙ্গে সব রকম যোগাযোগ না করার জন্য নির্দে শ প্রদান করা হলো উল্লেখ্য গত শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশনের কড়ইতলায় স্বত ন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় তার উপ স্থিতিতে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে নাটোর-১ আস নের বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে এক কুরুচিপূর্ণ বক্তব্যে দেন। মুহূর্তেই ওই বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসা দুজ্জা মান আসাদ বলেন, নাটোর-১ আসনের বিএনপির প্রার্থী কে নিয়ে অকথ্য, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেও য়ায় কেন্দ্রের নির্দেশ মোতাবেক জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …