চৌগাছা প্রতিনিধি: নারী কর্মীদের ওপর হামলার প্রতিবা দে যশোরের চৌগাছায় মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে চৌগাছা পৌর শহরে র কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলা না গোলাম মোর্শেদ।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা)আসনের ১১ দলীয় জোটের মনোনীত এম পি প্রার্থী দেশ বরেণ্য শিশু বিশেষজ্ঞ ডা.মোসলেহ উদ্দীন ফরিদ। 
তিনি বলেন, আমরা আগামী ১২ ফের্রুয়ারী নির্বাচনে কো নো বিশৃঙ্খলা চাই না। কিন্তু কেউ যদি আমাদের সাথে কেউ বিশৃঙ্খলা করতে আসলে আমরা তাদের ছাড় দেব না। আমরা শান্তি পূর্ণ নির্বাচন চাই।
মা-বোনদের দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এ দেশের মানুষ এবার জামায়াতকেই ক্ষমতায় দেখতে চায়।
সমাবেশে নারী বক্তারা আসন্ন নির্বাচনকে ঘিরে নারীদের ওপর সহিংসতা ও অশালীন আচরণ বন্ধের দাবী জানিয়ে বলেন এহেন কর্মকান্ডে জড়িতদের দ্রুত বিচারের আও তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অন্য থায় আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহম্মদের পরিচালনায় আরও বক্তব্য দেন যশোর-২ আসনের নির্বাচন পরচিালক অধ্যাপক জয়নাল আবে দীন, যশোর মহিলা জামায়াত নেত্রী নাসরিন পারভিন ফরিদ,সেলিনা আক্তার,শাহানা আক্তার, ঝিকরগাছা মহিলা জামায়াতের নেত্রী বাবুল আক্তার শিফা,চৌগাছা উপজেলা মহিলা জামায়াত নেত্রী শাহিনা আক্তার, উপ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ নুরুজ্জামা ন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামা য়াতের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, উপজে লা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, পৌর জামা য়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে কামিল মাদরাসা থেকে একটি বিক্ষো ভ মিছিলটি বের হয়।
এ সময় মিছিলে অংশ নেয়া নারীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে স্লোগান দেয়। এ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Bartabd24.com সব খবর সবার আগে