ডেস্ক নিউজ:বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সুপরিচিত নেতাদের পাশাপাশি কয়েকটি সংস দীয় আসনের কিছু প্রার্থীও নতুন করে ব্যাপক আলো চনায় এসেছিলেন।
এসব প্রার্থীদের মধ্যে রুমিন ফারহানা, নাহিদ ইসলাম, ফজলুর রহমান, নুরুল হক নুর, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসউদসহ কয়েকজন জিতলেও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচন করা নাসিরুদ্দীন পাটওয়া রী, তাসনিম জারা ও মামুনুল হক এবং পঞ্চগড়ে সার জিস আলম শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীদের কাছে হেরে গেছেন।
নির্বাচনে অংশ নেওয়া প্রধান দলগুলোর মধ্যে বিএন পি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ তিন নেতা নির্বাচ নে জয় পেয়েছেন। তবে হেরে গেছেন জাতীয় পার্টির জিএম কাদের ও ইসলামী আন্দোলনের কে ন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
জামায়াতে ইসলামীর প্রার্থী হয়ে নির্বাচন করে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসা কৃষ্ণ নন্দী হেরে গেছেন বিএনপি প্রার্থী আমীর এজাজ খানের কাছে।
ওদিকে জেলা হিসেবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসে বে পরিচিত গোপালগঞ্জ জেলার তিনটি আস নেই বিএন পি দলীয় প্রার্থীরা জয় পেয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার এই নির্বাচনের ভোটগ্রহণ অনু ষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে রা খায় এই নির্বাচনে অংশ নিতে পারেনি দেশের অন্যতম বড় রাজ নৈতিক দল আওয়ামী লীগ।
Bartabd24.com সব খবর সবার আগে