Breaking News

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ মডেল আসনে রুপান্তিত হবে, কালীগঞ্জে-রাশেদ খাঁন

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করে গড়ে তোলা হবে বলে ঘোষনা দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন। রাশেদ খাঁন শুক্র বার বিকালে গাজির বাজার স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে বক্তৃতা করছিলেন।

কোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে রাশেদ খাঁন বলেন, ৫ আগষ্টের পর আওয়ামীলীগের চেয়া রম্যান ও নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়ে ছে।

জামাল ইউনিয়নে কারা জোড়া খুন করেছে, আপনারা সবাই জানেন। খুনের বিচার করা হবে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা গণঅভ্যুত্থান করে বিজয়লাভ ক রেছি।

আমরা কারোর হুমকিতে ভয় পায় না। ঝিনাইদহ-৪ আ সনে ধানের শীষ জয়লাভ করবে ইনশাল্লাহ। আমি বিজয়ী হলে কালীগঞ্জ উপজেলাকে মডেল করে গড়ে তোলা হ বে।

রাশেদ খাঁন বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শি ক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না।

প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্বিঘেœ বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হবে।

আপনারা সবাই তারেক রহমানের প্রতিক ধানের শীষে ভোট দেবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে সবাই একসাথে কাজ করতে চাই।

কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুন অর রশিদের সভাপ তিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহ মান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা  ও বিএনপি নেতা তরিবুর রহমান সাগরসহ স্থানীয় নেতারা।

সবামেশ শেষে একটি বিশাল মিছিল গাজির বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন।

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …