Breaking News

নোয়াখালীতে ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা ৬ যাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয় যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিয়া মাদরা সার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা টিপু সুলতান জানিয়েছেন, নোয়াখালীর মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে অটোরিকশাটিকে চাপা দেয় একটি ট্রাক। গাড়ি দুইটি রাস্তায় রয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এ বিষয়ে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া দুইজন মারা যান। এ পর্যন্ত মোট ৬ জন নিহত হয়েছে।

About admin

Check Also

জুলাই সনদ বাস্তবায়ন করে জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন:মতিউর রহমান আকন্দ

।। মতিউর রহমান আকন্দ ॥ সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় জেল-জুলুম, নির্যাতন, আয়নাঘর, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক …

One comment

  1. নোয়াখালীতে ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা ৬ যাত্রী নিহত