পত্নীতলায় ট্রাকচাপায় প্রাণ গেলো মা-মেয়ের

আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – নওগাঁর পত্নীতলায় কাঠবোঝাই ট্রাকের চাপায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার  রাতে উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সাপাহার আঞ্চলিক সড়কের বেনারশী পল্লী কাপড়ের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পত্নীতলা উপজেলার আকবরপুর ইউ নিয়নের উষ্টি গ্রামের বাসিন্দা কাওছার আলীর স্ত্রী খাতি জা (২৮) এবং তার মেয়ে ফাতেমা (৯)। দুর্ঘটনার সময় তারা মোটরসাইকেলে করে নজিপুর থেকে বাড়ি ফির ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় সাপাহার থেকে কাঠ বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৬৯১৬) নওগাঁর দিকে যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ট্রাকটির পাশ দিয়ে অতিক্রম করার সময় ইতিহাসকে সা থে ধাক্কা লেগে মা-মেয়ে মটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জা মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা ও মে য়ের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং চালক সহ ট্রাকটি আটক করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …