আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি – পত্নীতলায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপল ক্ষ্যে সকালে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পন শেষে উপ জেলা সভা কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলো চনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন কর্তৃক আ য়োজিত সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা ও পুরস্কার তিবরণী এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নও গাঁ ২ আসনের সংসদ সদস্য এনামুল হক ।
উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলনের সভা পতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপ জেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রা ণীসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ড, জাতীয় মহিলা সংস্থার সম ন্বয়কারী আমিনুল ইসলাম প্রমূখ। এর আগে শিশুদের সুন্দর হাতের লিখা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Bartabd24.com সব খবর সবার আগে