মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ নওগাঁর জেলা প্রশাসক মোহাম¥দ সাইফুল ইসলাম বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের প্রথম নির্বা চন।
আগামীর বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনি র্মাণে যেমন হ্যাঁ ভোট প্রদানের কোন বিকল্প নেই তেমনি ভাবে ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দেশের স্বার্থে নিজেদের উপর অর্পিত দায়িত্বটি পবিত্রতার সঙ্গে পরিপূর্ণ ভাবে পালন করারও কোন বিকল্প নেই।
আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ
বিনির্মাণ করতে হলে একটি সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে আসন্ন নির্বাচনের ভোট গ্রহণ করতে হবে।
তাই ভোট গ্রহ ণের সঙ্গে যারা জড়িত থাকবেন তারা অব শ্যই সরকারের নির্দেশনা মোতাবেক নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন।
কোথাও কোন সমস্যার সম্মুখিন হলে অবশ্যই দ্রুত সংশ্লি ষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন তিনি।
সবাই মিলে নওগাঁয় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরি বেশে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করে দেশের মধ্যে রেক র্ড গড়তে জেলা প্রশাসক সবার সার্বিক সহযোগিতা কা মনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপ লক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে শুক্রবার নওগাঁর আত্রাই উ পজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এই কথাগুলো বলেন।
জেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে প্রশি ক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইস লাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব। প্রশিক্ষণে ভোটগ্রহণের নিয়মাবলি, দায়িত্ব পালন, আইন শৃঙ্খলা সমন্বয়, ব্যালট/ইভিএমব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোকাবিলা এবং ভোটারদের নির্বিঘেœ ভোট প্রদান নিশ্চি তকরণ বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল
ইসলাম বলেন নির্বাচনের আনুষ্ঠানিক ডামাডোল বাজার আগে থেকেই জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পুরো টিম কঠোর পরি শ্রম করে আসছে। নওগাঁর স্বার্থে জেলা পুলিশ যে কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ডকে কঠোর হাতে দমন করতে বদ্ধ পরিকর।
জেলাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে জেলা পুলিশ বড় ধরণের কোন সহিংসতা ছাড়াই আসন্ন সংসদ নির্বাচনকে শেষ করতে সর্বদাই প্রস্তুত রয়েছে।
যদি কোন ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাহলে জেলা পুলিশ তাকে কঠোর হাতে দমন করতে
বাধ্য হবে।
এই অঞ্চলের মানুষ শান্তি প্রিয় তাই এই জেলাতে একটি সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন নির্বা চনের ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।
Bartabd24.com সব খবর সবার আগে