Breaking News
Oplus_0

পাইকগাছায় অগ্নিকান্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ব্যাপক ক্ষতি ঃ দু’টি পশু দগ্ধ

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধিঃ
পাইকগাছায় অগ্নিকান্ডে কলেজ কর্মচারী আতিয়ার রহ মান গাজীর দু’টি বসতঘর ও বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপ ক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে পালিত দু’টি ছাগল দগ্ধ হয়েছে। রোববার রাত ১২ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত দলিল উদ্দিন গাজীর ছেলে ও ফসিয়ার রহমান মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী আতিয়ার রহমানের বস তবাড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কলেজ কর্মচারী আতিয়ার রহমান বলেন রাতে ঘুমিয়ে যাওয়ার রাত ১২ টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

প্রথমে আমার মেয়ে মুর্শিদা টের পেয়ে আগুন আগুন বলে চিৎকার দিলে প্রতিবেশী লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে রান্না ঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ করা গেলেও এ সম য়ের মধ্যে রান্না ঘর ও বসতঘর এবং আসবাবপত্র ও ৩ টি বাইসাইকেল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুনে পালি ত দু’টি ছাগল দগ্ধ হয়।

অগ্নিকান্ডে অর্থের হিসাবে কমপক্ষে এক লাখ টাকার ক্ষ য়ক্ষতি হয়েছে বলে আতিয়ার রহমান জানিয়েছেন।

ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তিনি সরকারি আর্থিক সহায় তার দাবি জানিয়েছেন।

About admin

Check Also

শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আ পন হোসেন (১৬)ও মিলন হোসেন(১৯) নামে …