পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৫ মার্চ বুধবার সকাল ৮ টায় উপজেলা প্রশা সনের পক্ষ থেকে কপিলমুনি বধ্যভূমি স্মৃতি স্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করার মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরি ষদ মিলনায়তনে গণহত্যা দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ
একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজি দ, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জামায়াতের জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আক্তার শম্পা, সঞ্জয় কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল
মামুন, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, আইসিটি কর্মকর্তা আব্দুস সামাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, মুক্তি যোদ্ধা রণজিৎ সরকার, খাদ্য পরিদর্শক দেবলা শীল, এসআই মাসুদ, প্রভাষক আসাবুর রহমান শিমুল, বিএ নপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, বাবর আলী গোলদার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, শিক্ষার্থী
সাজিদুর রহমান ও অহন রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এসএফডিএফ কর্ম কর্তা জিএম জাকা রিয়া।
সভার শুরতেই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পা লন এবং সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।
Bartabd24.com সব খবর সবার আগে