পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী’র পক্ষে পাইক গাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত।
ধানের শীষের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডঃ শফিকুল
আলম মনা বলেছেন, উপকূলীয় এ অবহেলিত অঞ্চলে সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্প গড়ে তুলতে হবে।
তাহলে অর্থনীতির প্রসার, রান্তাঘাট সহ অন্যান্য অবকা ঠামো অটোমেটিক উন্নয়ন হবে।
একটা দল নির্বাচনের শুরুতেই পিআর পদ্ধতি নিয়ে সরো ব হয়েছিল, এখন চুপসে গেছে।
এখন তারা পুরো জাতিকে দ্বি-ভাগে বিভক্ত করে ফেলে ছে। একটা স্বাধীনতার পক্ষে আরেকটা বিপক্ষে।
এ অঞ্চলের একটাই প্রাণের দাবি টেকসই বেঁড়িবাঁধ। ফ্যা মিলি কার্ড, হেলথ কার্ড সহ সকল অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা অমুল পরিবর্তন করা হবে।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃপক্ষ আয়োজিত ধানের শীষের কর্মী সমাবেশ উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের স ভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সঞ্চালক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক।
এসময় পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপি নেতা অ্যাডঃ শহিদুল ইসলাম, অ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, মুর্শিদুর রহমান লিটন,কামরুল ইসলাম সিফার,জাফারন নেওয়াজ চন্দন, বদরুদ্দোজা বাবলু, শামছুল বারী পান্না, নূরুল আলম দিপু, আব্দুল মান্নান মিস্ত্রী,উপজেলা বিএনপির আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, মেছের আলী,ইমরান সরদার, সায়েদ আহ ম্মেদ, প্রণব মন্ডল, মজিদ গোলদার, মিজান জোয়াদ্দার, আনিসুর রহমান,মনিরুল ইসলাম মন্টু, অ্যাডঃ রাশনা শারমিন আঁখি, আব্দুল হাকিম, আবু মুছা, হাফিজুর রহ মান, আবুল বাশার রাজু, সাইফুল ইসলাম আরিফ সহ অন্যান্য নেতা বৃন্দ উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে