Breaking News

পাইকগাছায় বিধবাকে কুপিয়ে হত্যা রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছা উপজেলায় এক বিধবা নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত নারীর শ্রীলেখা সানা (৬০) তিনি পাইকগাছার
সোলাদানা ইউনিয়নের দীঘা গ্রামের বাসিন্দা এবং মৃত ফণীন্দ্র নাথ সানা (আমিন)-এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (গভীর রাতে) শ্রীলেখা সানাকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে মরদেহ রান্নাঘ রের ভেতরে ফেলে রেখে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে তার নিকটতম আত্মীয়রা বাড়িতে এসে দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বসত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় শ্রীলেখা সানার মরদেহ
দেখতে পান তারা। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিব রিয়া জানান, হত্যাকান্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

মরদেহের সুরতহাল কার্যক্রম শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

এরপর বিকেলে সিআইডির একটি টিম দতন্ত শুরু করে ছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে থানার ওসি গোলাম কিবরিয়া জানিয়েছেন।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …