পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট ও নারী সদস্যদের শ্লীলতাহানির অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী সুকুমার চন্দ্র ঢালী (৪৫) পাইকগাছা থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেন,উপজেলার কপিলমুনি ইউনিয়নের গোয়ালবাথান এলাকায় গত সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী তার বাড়িতে
হামলা চালায়।
এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা চাঁদা দাবি করে আসছিল এবং তা না দিলে এলাকা ছাড়ার হুমকি দিত। ঘটনার দিন প্রথমে একদল হামলাকারী বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালায় এবং পরিবারকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়।
কিছু সময় পর আরও বড় একটি দল নিয়ে তারা পুনরায় হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন অংশ তছনছ করে ফেলে এবং পরিবারের সদস্যদের ওপর নির্বিচারে হামলা চালানো হয়। এতে সুকুমার ঢালীসহ একাধিক ব্যক্তি আহ ত হন।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে ঢুকে নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
পাশাপাশি পরিবারের নারী সদস্যদের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীর দাবি, ঘটনাটি ছিল পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও জানান, এ ধরনের হুমকি ও হয়রা নির ঘটনায় এর আগেও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সংখ্যালঘু পরিবারকে টার্গে ট করে এমন সন্ত্রাসী কর্মকান্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
তারা বলেন, “বারবার এমন ঘটনা ঘটলেও দোষীদের
দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা আরও বেপ রোয়া হয়ে উঠছে।”
দ্রুত জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ঘটনার পরপরই কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মনিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিমনগর এলাকা থেকে রাসে ল গাজী (৩৩) ও রাতুল গাজী (২৪) নামে দুই জনকে আট ক করা হয়।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, লিখিত এজাহার পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে এবং বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহা জতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
Bartabd24.com সব খবর সবার আগে