Oplus_0

পাইকগাছার নাবার খাল খনন কাজের উদ্বোধন

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃপাইকগাছার নাবার খাল পুনঃ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠান ১৬ মার্চ সোমবার দুপুরে নাবার বিলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও মাটি কেটে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন বিএডিসির অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ও বিএডিসি’র প্রধান ( মনিটরিং)  মোঃ আঃ ছাত্তার্গাজী।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসির বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, বিএডিসির খুলনা জোনের সহকা রী প্রকৌশলী জাহিদ হাসান। শেখ মেহেদী হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএডিসির উপ সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক পিনাকী সাধু, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামা য়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ ও সহ কারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, সিনিয়র সাং বাদিক ও মানবাধিকার কর্মী মোস্তাফিজুর রহমান পার ভেজ, খলিলুর রহমান,  প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু,  ঠিকাদার সাগর আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবা য়ক স্বরজিৎ ঘোষ দেবেন ও কৃষক সর্বেশ্বর মিস্ত্রি ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ।

উল্লেখ্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কপিলমুনি ইউনি য়নের ভৈরবঘাটা মৌজার হাড়িয়া নদী হতে ১২৬০ মিটার দৈর্ঘ্যের নাবার খাল পুনঃ খনন করা হচ্ছে।

খনন কাজ করছে যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ। খালটির খনন কাজ সম্পন্ন হলে নোয়াকা টীর বিল, নাবার বিল, হাউলির বিল ও ধোনার বিলের জলাবদ্ধতা নিরসন, স্বাভাবিক পানি সরবরাহ ও কৃষি ফসল এবং মৎস্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।

পাইকগাছায় প্রতিবন্ধী এবং জেলেদের মাঝে হুইল চেয়ার ও লাইফ জ্যাকেট বিতরণ
পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধিঃ

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। ১৬ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  হুইল চেয়ার ও লাইফ জ্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, অ্যাওসেড কর্মকর্তা শঙ্কর রঞ্জন, মানিক বসু, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আবুল হাশেম ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল।

অনুষ্ঠানে  ২০২৫-২০২৬ অর্থ বছরে এডিপির অর্থায়নে ২৫ জন শারীরিক প্রতিবন্ধী কে হুইলচেয়ার এবং ২০২৫- ২০২৬ অর্থ বছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ১৩৩ জন সমুদ্রগামী জেলেদের জীবন রক্ষাকারী সামগ্রী হিসেবে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …

One comment

  1. Prosta Peak is a high-quality prostate wellness supplement formulated with a comprehensive blend of 20+ natural ingredients and essential nutrients to support prostate health

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *