Breaking News

পাবনায় ট্রাকের চাপায় স্কুলশিক্ষার্থীসহ নিহত ৩

পাবনা জেলা প্রতিনিধি:পাবনায় ট্রাকচাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত, আহত একজনকে হাসপা তালে ভর্তি করা হয়েছে।

পাবনার সদর উপজেলায় ট্রাকের চাপায়‌ ভ্যানযাত্রী তাস নিয়া ও তোহা নামের দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা পাবনা মহাসড়কের বাঙ্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাসনিয়া, তোহা ও ভ্যানচালক আকরামের বিস্তা রিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুই শিক্ষার্থী পাবনার জালালপুরের পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলে র বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি ভ্যান পুষ্পপাড়া থেকে জালালপুরের দিকে যাচ্ছি ল। এ সময় বিপরীত দিক থেকে বাঁশবোঝাই একটি ট্রাক আসছিল।

পথে আরেকটি গাড়িকে বাঁচাতে ব্রেক করলেই ট্রাকটি ভ্যা নের ওপরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী ও ভ্যানচালক নিহত হন।

এ ঘটনায় আহত সদর উপজেলার মধুপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে সাদ হোসেনকে পাবনা জেনারেল হাসপা তালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পাবনা সদর থানার উপ-পরি দর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলেই আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

 

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *