Related Articles
স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায় আট গরু চোরকে এরাকাবাসীর গণপিটুনি।
এসময় শাহিন (৪৬) নামের এক গরু চোর নিহত হয়েছে। নিহত গরু চোর শাহিন দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রা মের আকরামের ছেলে।
আহতরা হলো, শামীম (৩৫), শফিকুল (৪৫), রফিকুল ইস লাম (৪০), খারজাহান (৩৫), সেলিম শেখ (৩০), মামুন (৪২) ও রুপচান (৩০)।সোমবার (২ মার্চ) ভোররাতে উপ জেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে একটি পিক আপ ভ্যানে করে আটজন ব্যক্তি গ্রামে প্রবেশ করে।
স্থানীয়দের দাবি, তাদের কাছে ঘরের তালা কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হলে গ্রাম বাসী তাদের আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়।
গণপিটুনিতে শাহীন (৪৬) নিহত হয়। গুরুতর আহত সাত জনকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কম প্লেক্স নেওয়া হয়। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যান টি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইস লাম জানান, গুরুতর আহতদের রামের হাসপাতালে প্রে রণ করা হয়।
নিহতের ময়নাতদন্তের জন্য পাটানো হয়েছে এবং ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে