Breaking News

পুঠিয়ায় গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের মতবিনিময় অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার, পুঠিয়া ( রাজশাহী)ঃ  সংবাদদাতাঃ পুঠিয়ায় গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দে শ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২৮ ( জানুয়ারী) সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা অডিটোরিয়াম হলে গনভোটের প্রচার ও ভো টার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রনালয় সচিব ড.মোহাম্মদ আবু ইউসুফ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, নামাজ যেমন বেহেশতের চাবি,তেমনি গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোটে ভোট  দিলে দেশের চাবি আপনার হাতে। দেশে যে কেউ সরকার গঠন করলে ইচ্ছে মত কাজ করতে পারবে না বলে তিনি জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত সচিব এবং মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সমাজসেবা অধিদফতর কামাল উদ্দিন বিশ্বাস, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লুয়াকত সালমানের সভাপতিত্বে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের মতবিনিময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইন চার্জ ফরিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছি লেন পুঠিয়া উপজেলায় কর্মরত কর্মকর্তা বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।
পুঠিয়া উপজেলা সমাজ সেবা কার্যা লয়ের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পুঠিয়া  উপজেলা সমাজসে বা অফিসার রেজাউল করিম। #

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …