Breaking News

পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান

আলিফ হোসেন,তানোরঃ
পবিত্র ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও সড় কে শৃংখলা ফেরাতে রাজশাহীর পুঠিয়ায় রাজশাহী-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতির ড্রাম ট্রাক ও রাস্তায় পানি ফেলে রাস্তা পিচ্ছিল করা বিভিন্ন মাছবাহী গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
শনিবার (১৪মার্চ) পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ অভিযান পরিচালনা করেন।
এদিন তীব্র গতি ও রাস্তায় পানি ফেলে চলাচল ঝুঁকিপূর্ণ করা সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে।
এসময় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট না থাকায়  একজন ড্রাম ট্রাকের চালককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, মহাসড়কে শৃংখলা ফেরাতে এ ধরনের অভিযান চলমান থাকবে।#

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …