Breaking News

পুঠিয়ায় সরকারি খাস জমি দখল মুক্ত করতে অভিযান

স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায়  মন্দিরের খাস জমি দখল মুক্ত করতে উপজেলা প্রশাসনের অভি যান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

 

এ সময় তিনি পুঠিয়া উপজেলার সদরের তাহেরপুর মোড় সংলগ্ন মন্দিরের জায়গায়ার সামনে অবৈধভাবে নির্মিত স্থাপনার কাজ বন্ধ করা হয়।

অভিযান পরিচালনার সময় অবৈধভাবে নির্মাণের দায়ী ব্যক্তিকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়।

সরকারি খাস জমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখল মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উপ জেলা প্রশাসন থেকে জানানো হয়।#

About admin

Check Also

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও …