Breaking News

পুঠিয়ার বানেশ্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে  নিহত তিন, মহাসড়ক অবরোধে যানজট 

 স্টাফ রিপোর্টার, পুঠিয়া( রাজশাহী)ঃ
পুঠিয়ার বানেশ্বরে বাস ও অটোরিকশার মুখোমুখি সং ঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার(২৫জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বানেশ্বরের পোল্লাপুকুর এলাকায় রাজশাহী–-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হলেন, পুঠিয়া উপজেলার বালাদিয়ার গ্রামে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম(২২)। অপর দুই নিহত একজন পুরুষ ও একজন নারী হলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি রাজ শাহী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল।
বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী রাজকীয় নামে র একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই শান্ত ইসলাম নিহত হন। পরে হাসপা তালে নেওয়ার পথে আরও একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত অন্তত ছয় জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর সীমানা জটিলতা নিয়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে ও বেলপুকুর থানা পুলিশকে অবরুদ্ধ  করে রাখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা রা।
ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সা ধারণ যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানি য়েছে পুলিশ।
পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার পরে দেখি ওইটা বেলপুকুর থানার ভিতরে হওয়ায় সেখান থেকে আমরা চলে আসি। পরে বেলপুকুর থানা রাজকীয় পরিবহন বাসটি আটক করে। #

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …