Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট: প্রতীক বরাদ্দের পরপরই বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে নির্বাচনী প্রচারণা জোরালো হয়ে উঠেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি২৬) প্রচারণার প্রথম দিন থেকেই ভোটের মাঠে নেমে পড়েন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের নেতা-কর্মীরা।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ভোটারদের কাছে পৌঁছাতে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা।
বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সকালে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থি ত ছিলেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনার পাশাপাশি এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভো কেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ মোংলা পোর্ট পৌর সভার ১ নম্বর ওয়ার্ড থেকে তার প্রচার কার্যক্রম শুরু করেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে সমর্থন ও দোয়া কামনা করেন।
তবে প্রচারণার প্রথম দিনে স্বতন্ত্র প্রার্থীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের কোনো প্রার্থী বা তাদের নেতা-কর্মীদের দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি।
ফলে প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় বিএনপি ও জামা য়াত প্রার্থীদের উপস্থিতিই ছিল সবচেয়ে বেশি লক্ষণীয়।#
Bartabd24.com সব খবর সবার আগে