Related Articles
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে প্রকাশ্য দিবালোকে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পু লিশ।
হত্যাচেষ্টা ও লুটের অভিযোগে দায়ের করা মামলায় প্রধা ন আসামি সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জিয়ার শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বাঁশতলা বাজারে আলী আশ রাফ ফকিরের কাপড়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত হন স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যচাষি মামুন ফকির (৩৮)। তাকে রক্ষা করতে গিয়ে আরও একজন আহত হন।
আহতের ভাই হাসান ফকির বাদী হয়ে মোংলা থানায় লি খিত এজাহার দায়ের করেন। এজাহারে মোঃ জিয়ার শেখ, মিজান শেখ, সম্রাট শেখ, মাসুদ খান ও রুমি শেখ সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পি তভাবে মামুন ফকিরকে ঘিরে ফেলে লোহার রড, হাতুড়ি, ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়।
হামলার একপর্যায়ে তার পকেটে থাকা ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় রা দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শা স্তির দাবি জানিয়েছেন।
মোংলা থানা ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানা ন,এজা হার গ্রহণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#
Bartabd24.com সব খবর সবার আগে