Breaking News

বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশন যশোর জেলার কমিটি গঠন

জাহাঙ্গীর আলম, যশোর :
বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের যশোর জে লা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে মাস্টার রবিউল ইসলামকে সভাপতি এবং মো. কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মনোনীত করা হয়েছে।
ফেডারেশনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যশোর জেলায় সিতোরিউ কারাতে’র কার্যক্রমকে আরও গতিশীল, সংগ ঠিত ও প্রশিক্ষণমুখী করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটি জেলার ক্রীড়াঙ্গনে সিতোরিউ কারাতে’র উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড় তৈরি, নিয়মিত প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
সভাপতি মাস্টার রবিউল ইসলাম বলেন, “যশোরে সিতো রিউ কারাতে’র মানোন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পি তভাবে কাজ করা হবে।”
সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জানান, “শৃঙ্খলা, আত্মরক্ষা ও ক্রীড়ামূল্যবোধ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে কারাতে প্রশিক্ষণে আগ্রহী করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
ক্রীড়ামোদী মহল নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়ে যশোরে সিতোরিউ কারাতে’র উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …