Breaking News

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রাম থেকে রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রিয়া মনি আজিম শেখ ও হনুফা বেগমের মেয়ে। তিনি রাজৈর গ্রামে নানী হালিমা বেগমের কাছে বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার কর্মকর্তা সামিনুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকাবাসী রাস্তার ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধার ণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানী য়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জা নিয়েছেন।

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …

2 comments

  1. Ситуация была стандартная – срочно нужны деньги до зарплаты. Не хотелось тратить часы на ожидание и проверки. Решил воспользоваться подборкой с https://www.google.dm/url?sa=t&url=https://mikro-zaim-online.ru/ и не пожалел. Нашёл МФО, где заявку рассмотрели мгновенно, без звонков и лишней бюрократии. Всё прошло максимально просто и быстро.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *