Breaking News

বাগেরহাটে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিক্ষোভ মিছিল

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলা দেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যা নের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধা ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সা মনে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের খুলনা বিভাগীয় সেক্রেটারি মনিরা সাইদ সভা পতিত্ব অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডা. মনোয়ারা আজাদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ডা. আকলিমা পারভীন, জেসমিন সুলতানা, হাসিনা নার্গিস, রেশমা ইসলাম, নিলু ফা ইসলাম এবং লায়লা আরজুমান এছাড়া বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজু রুল হক রাহাদও উপস্থিত ছিলেন।
এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

About admin

Check Also

নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস

মামুন পারভেজ হিরা,নওগাঁ ঃ ‘ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নি‌য়ে নওগাঁয় …