Breaking News

বাগেরহাট পৌরসভায় মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মাজে দা বেগম ফাউন্ডেশন। বুধবার (১৩ মার্চ) সকালে বাগের হাটের সরুই এলাকায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় থে কে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যো গ নেওয়া হয়েছে বলে আয়োজ করা জানান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএন পির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বাগেরহাট প্রেস ক্লা বের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, প্রে স ক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জা মান, বিএনপি নেতা বুলগান হোসেন, সা বেক ছাত্রনেতা এসএম মোহাই মিনুল মুনসুর সজিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এম এ সালাম বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও মাজেদা বেগম ফাউ ন্ডে শনের পক্ষ থেকে বাগেরহাট সদর ও কচুয়া উপজে লার ১৭টি ইউনিয়ন এবং বাগেরহাট পৌর সভার ৯টি ওয়ার্ডে প্রায় ছয় হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপ হার সামগ্রী বিতরণ করা হবে।”
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মী দের সহযোগিতায় প্রতিটি ইউনিটে গিয়ে দুস্থ ও অসহায় মানুষের হাতে এসব উপহার তুলে দেওয়া হচ্ছে।
তিনি জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়া নোই এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।
ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাক বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপহার পেয়ে অনেক অসহায় পরিবার আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ এলাকায় মানবিক তা ও সামাজিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে স্থানীয়রা মনে করেন।

About admin

Check Also

গড়েয়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ আম্বিয়া খোলা আকাশের নীচে দিন কাঁটছে

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ গড়েয়াশ বয়সের ভারে নুয়ে পড়েছেন ৮৫ বছরের বৃদ্ধা আম্বিয়া বেগম। ঠাকুরগাঁও …