Breaking News

বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, সমালোচনায় না : মির্জা ফখরুল

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বিএনপি মহা সচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, বিএনপি সমালোচনায় বিশ্বাস করেনা। 

বুধবার (৪ ফেব্রুয়ার)  সদর উপজেলার নারগুন ইউনি য়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনী সভায় তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা রাজনীতি করবেন ভালো কথা, করতেই পা রেন। তবে রাজনীতি করে দয়া করে মিথ্যা বলবেন না, অন্যের গীবত করবেন নাহ।

আজকে জামায়েত ইসলামের কথা বলে, কিন্তু অনেক মাওলানারা বলতেছে বিশেষ করে চরমনাইয়ের পীর সাহেব পরিষ্কার করে বলেছেন জামায়েতে ইসলাম কোন ইসলামী দল না।

অনেক আলেম ওলামারা বলতেছেন- ইসলামের নাম করে জামায়েতে ইসলাম মানুষের সাথে প্রতারণা কর তেছে।

আমাদের মা-বোনদের ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে।

বক্তব্য শেষে তিনি ভোটারদের সাথে কথা বলেন, তাদের বিভিন্ন দাবি শুনেন সেই সাথে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য নানা প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

About admin

Check Also

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের সনাতনী সমাবেশে জনতার ঢল : বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু.. জয়ন্ত কুমার কুন্ডু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক …