Breaking News

বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের দলীয় ১৭ এমপিকে জামায়াতের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি:
বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের জামায়াতের দলীয় নবনি র্বাচিত ১৭ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিয়েছে যশোর জেলা জামায়াতে ইসলামী।

গতকাল রোববার (১৫ ফেব্রু য়ারি) দুপুরে যশোর জেলা জামায়াত কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন।

জেলা আমীর ও নবনির্বাচিত যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুলের সভাপতিত্বে প্রধান অতিথি মোবারক হোসেন বলেন, জনগণের রায় একটি আমানত।

এই আমানতের মর্যাদা রক্ষা করতে বিজয়ী সংসদ সদস্য দের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তা দের হতাশ না হয়ে আগামী দিনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি এবং সাধারণ মানুষের কাছে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দিতে হবে। এ সময় বিজয়ী ১৭ জন সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা পাওয়া বিজয়ী সংসদ সদস্যরা হলেন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মুফতী আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ
মাওলানা আফজাল হোসেন, মেহেরপুর-১ আসনের সাংস দ মাওলানা তাজ উদ্দীন খান, মেহেরপুর-২ আসনের মাও লানা নাজমল হুদা, চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ অ্যাড. রুহুল আমীন, ঝিনাইদহ-২ আসনের সাংসদ অধ্যা পক আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সাংসদ অধ্যাপক মতিয়ার বহুমান, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আবু তালেব, নড়াইল-২ আসনের সাংসদ অ্যাড. আতাউর রহমান বাচ্চু, যশোর-১ আসনের সাংস দbমাও লনা আজিজুর রহমান, যশোর-২ আসনের সাংসদ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৫ আসনের সাংসদ অ্যা ড. গাজী এনামুল হক এবং যশোর-৬ আসনের সাংসদ অধ্যাপক মুক্তার আলী।

অনুষ্ঠানে বৃহত্তর যশোর-কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

About admin

Check Also

মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন এর বিদায়ী সংবর্ধনা 

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ বর্ণাঢ্য শিক্ষকতা জীবন সম্পন্ন করে অবসরে গেলেন পাই কগাছার ঐতিহ্যবাহী মডেল …