Breaking News

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) দিনভর নানা আয়োজনে এ কর্ম সূচি পালিত হয়। সকালে বেলুন ও কবুতর উড়িয়ে দিনের শুভ সূচনা করেন জাতীয় রাজ স্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালা ম কায়কোবাদ।
পরে বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফা ইজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার আব্দুল হা কিম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, যুগ্ম-কমিশনার রাহাত হোসেন, যুগ্ম-কমিশনার সাকিব রায়হান ও সাইদ আহমেদ রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে প্রতিটি কাস্টমস কর্মকর্তা কে যথেষ্ট আন্তরিক এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসার আহবান জানান। #

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …