Breaking News

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত, 

ইকরামুল ইসলাম শার্শা উপজেলা  প্রতিনিধি: বেনাপোলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিব স ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার ও আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উদযাপন আঞ্চলিক কমিটির আ হ্বায়ক মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (কর প্রশাসন ও মান বসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে জি এম আবুল কালাম কায়কো বাদ বলেন, একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে উৎপাদিত পণ্য ও সেবা দিয়ে সব চাহিদা পূরণ সম্ভব নয়। শিল্প উৎপাদন ও মানুষের জীবনযাত্রাকে সহজ ও স্বাচ্ছ ন্দ্যময় করতে পণ্য ও সেবার অবাধ চলাচল অত্যন্ত গুরু ত্বপূর্ণ।
একই সঙ্গে তিনি দেশের উৎপাদিত পণ্য যেন বাজার হারা য় না এবং উৎপাদন প্রতিষ্ঠানগুলো সচল থাকে-সেজন্য রাজস্ব বিভাগের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, বর্তমান সময়ে আইসিটি ব্যবহার ও অনলা ইনভিত্তিক সেবাগুলো সক্রিয় রাখার মাধ্যমে কাস্টমস, এক্সাইস, ভ্যাট ও কর বিভাগে সেবাগ্রহণকারীদের জন্য যুগান্তকারী পরিবর্তন এসেছে।
এসব সেবা আরও কার্যকরভাবে পরিচালনার মাধ্যমে রাজস্ব আদায় ও সেবা প্রদানে স্বচ্ছতা বাড়ানো সম্ভব।
মাদক ও স্বর্ণ চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, এসব অ বৈধ কার্যক্রমের কারণে দেশের বিপুল পরিমাণ বৈদে শিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে।
এ প্রবণতা রোধে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাস্টমসের ভূমিকা অপরিসীম। কাস্টমসসহ এক্সাইস, ভ্যাট ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে সরকারের সিংহভাগ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলে ছেন।
তিনি আরও বলেন, সরকারের আর্থিক চাহিদা ক্রমেই বাড়ছে। এ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব বিভাগের বিভিন্ন অঙ্গসংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। বন্দর ব্যবহারকারী সকল পক্ষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরকারের রাজস্ব ভান্ডার আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচে ষ্টায় বাংলাদেশ আরও সম্মানজনক ও সমৃদ্ধির পথে এগি য়ে যাবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর কর অঞ্চলের কর কমিশনার মোঃ মাসুদ রানা, যশোর কাস্টম স, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ আ ব্দুল হাকিম এবং বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যা সোসিয়েশনের সভাপতি আলহাজ মোঃ শামছুর রহমান।
অনুষ্ঠানসূচির শুরুতে অতিথিদের আগমন ও আসন গ্রহ ণ শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য দেন বেনাপোল কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার সাইদ আহমেদ রুবেল।
পরে বাংলাদেশ কাস্টমসের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদ র্শন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেনা পোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিব রায় হান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) কামরুন্নাহার

About admin

Check Also

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের সনাতনী সমাবেশে জনতার ঢল : বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু.. জয়ন্ত কুমার কুন্ডু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক …