Breaking News
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বেনাপোলে বিএনপির মনোনীত প্রার্থী  নুরুজ্জামান লিটনের নির্বাচনী জনসভা  

বেনাপোল প্রতিনিধি : যশোর -১ (শার্শা) আসনে বিএনপি ‘র দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরু জ্জামান লিটন-এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৩ শে জানুয়ারি  সন্ধ্যা ৭ টার সময়  বেনাপোল নামাজগ্রাম ও দুর্গাপুর (২ নং ওয়ার্ড) বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
জনসভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ।
সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  শার্শা উপজেলা বিএন পির সিনিয়র যুগ্ম-সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু ও বিএনপি নেতা মফিজুর রহমান স্বজন।
বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধা রণ সম্পাদক আবু তাহের ভারত, সহ সভাপতি আতিকু জ্জামান সনি।
শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক।
বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু সদস্য সচিব রাহারুজ্জামান দিপু ।
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সহিদুল ইসলাম শহীদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …