Related Articles
শার্শা উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার হত্যা মামলার আসামি দুই সহদর সাদি কুর রহমান শামিম (৩৬) ও সাজিদুর রহমান (৩২) ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রৃয়ারী) তারা বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্টানিকতার কাজ করতে গেলে যাচাই বাছাইয়ের পর আটক হয়। তারা বাংলাদেশ আওয়া মীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
আটককৃত দুই সহদর সাদিকুর রহমান শামিম ও সাজিদুর রহমান হালুরগাঁন ও ৯৫ পুরোমুকতো এলাকার জালাল উদ্দিন এর ছেলে।
আটককৃত শামিম হোসেন জানায় তারা বাংলাদেশ আও য়ামী রাজনীতির ছাত্রলীগের সাথে জড়িত। স্থানীয় পারি বারিক গন্ডোগোলের একটি মামলা তাদের নামে রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, উক্ত দুই সহদর বেনাপোল ইমিগ্রেশনে তাদের পাসপোর্ট দিলে উক্ত পাসপোর্ট যাচাই বাছাইয়ের সময় তাদের নামে পারিবারিক গন্ডোগোল এর জেরে হত্যা মামলা পাওয়া যায়। এরপর তাদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কাজ শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানায় সুনামগঞ্জ জেলার দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।
তারা দুই ভাই হত্যা মামলার আসামি। সুনামগঞ্জ থানার সাথে যোগাযোগ করে তাদের ওই থানায় হস্তান্তর করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে