মন্ত্রী হওয়ার পর নিজ জেলায় প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসছেন বিএনপির মহাস চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ভাসছে জেলা বিএন পি ও অঙ্গসংগঠনের নেতাক র্মীরা।
তাকে বরণ করে নিতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্প ন্ন করেছে দলটি।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গা ম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা বিএনপির কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী কাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে ঠাকুর গাঁওয়ে অবস্থান করবেন মির্জা ফখরুল ইসলাম আল মগীর।
দুই দিনের কর্মসূচির প্রথম দিন শুক্রবার দুপুর সাড়ে ১২টা য় ঠাকুরগাঁওয়ে পৌঁছে জুমার নামাজ আদায় করবেন তি নি।
এরপর দুপুর ২টায় হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় জেলা শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। এদিনের কর্মসূচি শেষে তিনি রাতে নিজ বাসভবনে অবস্থান করবেন।
শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মক র্তা দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর দুপুর ১২টায় রামকৃষ্ণ আশ্রম ও মঠ, ঠাকুর গাঁওয়ের আয়োজনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম তিথি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনি ময় কর বেন।
দুপুর ২টায় জেলা বাস টার্মিনালের উদ্বোধন করবেন তিনি।
সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যা লয় মা ঠে মির্জা রুহল আমিন স্মৃতি সংসদ ও জেলা বিএন পির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দুই দিনের কর্মসূচি শেষে রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় কালীবাড়ি এলাকার নিজ বাসভবন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
মন্ত্রী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথমবার নিজ জেলায় আসাকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দী পনা দেখা গেছে।
ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস বলেন, আমাদের নেতা দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এবার তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। নিজ জেলার উন্নয়নে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি তাকে স্বাগত জানা নোর জন্য।
তিনি আরও বলেন, মন্ত্রী মহোদয়ের সফরে জেলার চল মান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তি শালী করণ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দে শনা পাওয়া যাবে বলে আমরা আশা করছি।
জেলা যুবদলের সদস্য সচিব জাহিদ বলেন, ঠাকুরগাঁ ওয়ের কৃতী সন্তান মন্ত্রী হওয়ায় আমরা গর্বিত।
তার হাত ধরে জেলার উন্নয়নে নতুন গতি আসবে। নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করতে প্রস্তুত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আ লী বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ নে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সর কার গঠন করে এবং তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
মন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি নিজ জেলা ঠাকুরগাঁ ওয়ে আসছেন। তাকে বরণ করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছি।
তিনি বলেন, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলম গীর ঠা কুরগাঁওয়ে পৌঁছাবেন। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …