Breaking News

মহান স্বাধীনতা দিবসে কোস্ট গার্ডের জাহাজ পরিদর্শনে জনতার ঢল মোংলায়

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট)
মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে মোংলার দিগরাজ ঘাঁটিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে কোস্ট গার্ডের দুটি জাহাজ।
বিসিজিএস কামরুজ্জামান এবং রূপসা নদীতে নোঙর করা বিসিজিএস তৌঁহিদ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
এ সময় জাহাজ পরিদর্শনে মোংলা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু ভিড় করেন।
আগত দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ঘাঁটি এলা কায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসে কাছ থেকে কোস্ট গার্ডের জাহাজ ও কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ পান।
কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তা ও নাবিকরা জাহাজে আগতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের বি ভিন্ন অংশ ঘুরে দেখান।
এ সময় তারা গভীর সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় কোস্ট গার্ডের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি উদ্ধার ও অনুসন্ধান অভিযান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্প র্কেও দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়।
ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা কমান্ডার শাহ্ কামরুজ্জামান (এনডি), পিএসসি, বিএন, অধিনায়ক বিসিজিএস কাম।
রুজ্জামান বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে কোস্ট গার্ডের কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া সম্ভব হচ্ছে, যা ভবিষ্যতে জনগণের সঙ্গে বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
কোস্ট গার্ড সূত্র জানায়, দেশের উপকূলীয় ও নদী তীরব র্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এর ফলে সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে কোস্ট গার্ডের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

About admin

Check Also

তানোরে মহান স্বাধীনতা দিবস উদযাপন 

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহী তানোরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে (২৬মার্চ-২০২৬) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *