Breaking News

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রা ও মদ উদ্ধার সহ দুই নারী আটক

শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও মানবপাচার বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভায়া গ্রা, ভারতীয় মদ উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্র মের চেষ্টাকালে দুই নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলা কার সীমান্ত পিলার ৪৭/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ি গ্রামের মাঠে মো. কফিল উদ্দিনের কালাই খেতে অভিযান পরিচালনা করে ১,৯৮৮ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন না য়েব সুবেদার মো. শরীফউদ্দিন।
অন্যদিকে একই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজাপুর বিও পি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ ভেতরে সিংনগর গ্রামের হালদার পাড়া মাঠে নিমাই হালদারের বেগুন ক্ষেত থেকে ৪২ বোত ল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আকরাম হোসেন।
এছাড়া, আজ ১২ নভে ম্বর রাত ২টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-আ র সংলগ্ন চাপাতলা গ্রামে নিয়মিত টহল চলাকালে নায়েব সুবেদার মো. উবায় দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে অ বৈ ধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করা র সময় দুইজন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।বিজি বি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।বার্তা প্রেরক সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …

One comment

  1. মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রা ও মদ উদ্ধার সহ দুই নারী আটক।