Breaking News

মাদক নির্মূলে সর্বাত্মক ঐক্যের আহ্বান: রেকর্ড ভেঙে কঠোর বার্তা দিলেন ওসি শাহীনুর রহমান

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট)ঃ
মাদককারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুল তে মোংলাবাসীর প্রতি কঠোর ও স্পষ্ট আহ্বান জানিয়ে ছেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান শাহীন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদক ব্যবসা করে কেউ পার পাবে না—আইনের কঠোর হাত তাদের গলায় পৌঁছাতে আর দেরি নেই।”
শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টায় একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, একটি সমাজ, একটি প্রজন্ম এবং রাষ্ট্রের ভবিষ্যৎ ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে লড়াই কোনো একক বাহিনীর দায়িত্ব নয়; এটি হতে হবে সর্বস্তরের মানুষের সম্মিলিত যুদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, “মোংলাকে মাদকমুক্ত করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, সাংস্কৃ তিক কর্মী, অভিভাবক এবং সচেতন নাগরিকদের একই প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে।”
তিনি আরও জানান, ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে মোংলা থানায় যোগদানের পর থেকে এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানে নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে।
তার নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে বিপুল পরি মাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং একাধিক শীর্ষ মাদক সম্রাটসহ অসংখ্য মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যা অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এই সাফল্যকে তিনি পুলিশ ও জনগণের যৌথ প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন।
ওসি শাহীন আরও বলেন, মাদক ব্যবসায়ীরা যতই প্রভাব শালী হোক না কেন, তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে কঠোর নজরদা রি শুরু করেছে এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, “যে-ই মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূ লক শাস্তি নিশ্চিত করা হবে।”
তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে দেন, “মাদক বিক্রেতারা এখনই সাবধান হোন। এই অবৈধ ব্যবসা বন্ধ না করলে তাদের জন্য সামনে অপেক্ষা করছে কঠিন পরিণতি—গ্রেপ্তার, জেল এবং সামাজিকভাবে সম্পূর্ণ বর্জন।”
ওসি শাহীনুর রহমান দাবি করেন, জনগণের আন্তরিক সহযোগিতা পেলে খুব অল্প সময়ের মধ্যেই মোংলাকে মাদ কমুক্ত করা সম্ভব। “সকল শ্রেণি-পেশার মানুষের সদি চ্ছা ও তথ্য সহায়তা থাকলে, তিন দিনের মধ্যেও বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব,”—বলেছেন তিনি।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরাও তার এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, প্রশা সনের এমন দৃঢ় মনোভাব এবং জনসচেতনতার সমন্বয় ঘটলে মোংলায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।
মাদকবিরোধী এই বার্তা এখন মোংলার অলিগলি পেরিয়ে এক শক্তিশালী সতর্ক সংকেতে পরিণত হয়েছে“এবার আর ছাড় নয়, মাদকের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই।”#

About admin

Check Also

মহেশপুরে এক মাদ্রাসা ছাত্রের  চোখে আঘাত,হারাতে বসেছে চোখ,থানায় অভিযোগ 

শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ)ঃ গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ইং জাতীয় সংসদ নির্বাচনের  জের ধরে ঝিনাইদহের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *