Breaking News

মোংলায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলায় পবিত্র রমজান উপল ক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল ৫টায় মোংলা শহরের হোটেল টাইগার কার্যালয়ে এ ইফতার মাহ ফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর জামায়াতের আমীর এম. এ. বারী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক ইকবাল হোসেন।
তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামের নৈতিক মূল্যবোধ প্রতি ষ্ঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামা য়াতে ইসলামী মোংলা উপজেলা শাখার আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, উপজেলা জামায়াতের নায়েবে আমী র ও সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনুর সরদার এবং মোংলা পৌর জামায়াতের সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর শাখার সেক্রেটারী মোঃ মাহ বুবুর রহমান মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোং লা উপজেলা শাখার সেক্রেটারী মোঃ রশিদুজ্জামান শি শির এবং পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গো লাম নূর জনি।
ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছি লেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শা ন্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজা ত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।#

About admin

Check Also

শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আ পন হোসেন (১৬)ও মিলন হোসেন(১৯) নামে …