Breaking News

মোংলায় বোনকে দা-চাপাতি নিয়ে হত্যার হুমকি, থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে দা-চাপাতি নিয়ে হত্যার হুমকি দে ওয়ার অভিযোগ উঠেছে তার দুই ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় নিরাপত্তা ও আইনগত প্রতিকার চেয়ে মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রাবেয়া খাতুন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোংলা উপজেলার মিঠাখা লী ইউনিয়নের সাহেবের মেঠ আদর্শ গ্রামের বাসিন্দা রাবেয়া খাতুন তার পিতা আঃ হাকিম শেখের কাছ থেকে দলিলমূলে ০.৩০০০ একর জমি প্রাপ্ত হয়ে সেখানে বস তঘর নির্মাণ করে স্বামীকে নিয়ে বসবাস করছেন।
কিন্তু জমিটি দলিল করে দেওয়ার পর থেকেই তার দুই ভাই নাঈম শেখ ও তুহিন শেখ এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন সময় বাড়ি নির্মাণে বাধা দেওয়া, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনসহ মারধরের হুমকি দিয়ে আসছে ব লে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, গত ৮ মার্চ ২০২৬ সন্ধ্যা আনুমা নিক ৭টার দিকে অভিযুক্ত দুই ভাই ধারালো দা ও চাপাতি নিয়ে তাদের বসতঘরের সামনে এসে উচ্চস্বরে গালিগালা জ শুরু করে। এ সময় রাবেয়া খাতুন প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে মারধরের জন্য তেড়ে আসে।
তার স্বামী বাধা দিতে গেলে তাকেও মারধর ও হত্যার হুম কি দেওয়া হয়।
এ সময় রাবেয়ার মা ফজিলা বেগম ও আশপাশের প্রতি বেশীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা কর লে অভিযুক্তরা প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে বলে অভি যোগে বলা হয়েছে।
তারা সুযোগ পেলে রাবেয়ার স্বামীর হাত-পায়ের রগ কেটে তাকে হত্যা করবে বলেও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
রাবেয়া খাতুন অভিযোগে আরও উল্লেখ করেন, এর আ গেও একই ঘটনায় তিনি মোংলা থানায় অভিযোগ করে ছিলেন।
কিন্তু তাতেও অভিযুক্তদের আচরণে কোনো পরিবর্তন হয়নি; বরং দিন দিন তাদের হুমকি ও নির্যাতন বাড়ছে। এতে তিনি ও তার স্বামী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে ভুক্তভোগী রাবেয়া খাতুন বলেন, “আমার পিতা আমাকে বৈধভাবে জমি দলিল করে দিয়েছেন।
সেই জমিতে ঘর তুলে বসবাস করায় আমার ভাইরা ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদ ন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় মোংলা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়ে ছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।#

About admin

Check Also

মাদক নির্মূলে সর্বাত্মক ঐক্যের আহ্বান: রেকর্ড ভেঙে কঠোর বার্তা দিলেন ওসি শাহীনুর রহমান

মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট)ঃ মাদককারবারিদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুল তে মোংলাবাসীর প্রতি …