Breaking News

মোংলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে পুলিশ, ৪৯৫ ইয়াবাসহ পুরনো কারবারি আটক

মোঃ আবু বকর সিদ্দিক, মোংলা (বাগেরহাট):
বাগেরহাটের মোংলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতদের একজনের বিরুদ্ধে দীর্ঘদিনের একাধিক মাদক মামলা, গ্রেফতারি পরোয়ানা ও সাজাপ্রাপ্তির তথ্য সামনে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের মাছমারা গ্রামের বাসিন্দা তারা বেগম (স্বামী—মৃত রুমি সরদার) দীর্ঘদিন ধরে একজন পুরনো মাদক ব্যবসায়ী হিসেবে পুলিশের নজরদারিতে ছিলেন।
তার নামে একাধিক মাদক মামলার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা ও চার্জশিট রয়েছে।
সংশ্লিষ্ট মামলার নথি পর্যা লোচনায় এক মামলায় আদা লত কর্তৃক এক বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদে শের তথ্যও পাওয়া গেছে।
সর্বশেষ ১৯ জানুয়ারী ২০২৬  মধ্যদুপুরে আনুমানিক সাড়ে ৩টার দিকে মোংলা থানার এসআই (নিঃ) শেখ জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম পশ্চিম দত্তে রমেঠ গ্রামে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থি তি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়।
পরে তল্লাশি চালিয়ে মুন্নি আক্তার ওরফে কানচী (২৩)-এর কাছ থেকে ২৫০ পিস এবং তারা বেগমের দখল থেকে ২৪৫ পিস ইয়াবা ট্যাব লেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত নারীরা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক পরিবহন ও খুচরা বিক্রির সঙ্গে জড়িত ছিল।
অভিযোগ রয়েছে, তারা বেগমের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলার তথ্য নথিভুক্ত থাকলেও তিনি বিভিন্ন সময় জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়তেন।
এ বিষয়ে মোংলা থানা পুলিশের পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, মাদকের বিরুদ্ধে পুলি শের অবস্থান অত্যন্ত কঠোর।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের সঙ্গে জড়িত মাদক নেটওয়ার্ক চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।”
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর রহ মান শাহিন বলেন,“মোংলাকে মাদকমুক্ত করতে পুলি শের নিয়মিত অভিযান চলমান রয়েছে। অপরাধে জড়িত কাউ কেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে মোংলায় পুলিশ প্রশাসনের মাদকের বিরুদ্ধে জি রো টলারেন্স নীতি কার্যকর থাকায় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান জোরদার হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

About admin

Check Also

হরিণাকুন্ডুতে কৃষকদল নেতা নিহতের ঘটনায় ১২ জনের নামে মামলা,

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার কাপাশহাটিয়া ইউনি য়ন কৃষকদলের নেতা নিহতের ঘটনায় হরিণাকু-ু উপজে লা …