মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট:
বাগেরহাটের মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী২৬) সকালে মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন পশুর নদীর তীরে উপুড় হয়ে পড়ে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
পরে তারা বিষয়টি পুলিশকে জানালে নৌ-পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি।
তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মোংলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. লুৎফুল কবির বলেন, ‘উদ্ধারকৃত মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সুরতহালে মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতা লের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া র পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদে হের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।#
Bartabd24.com সব খবর সবার আগে