Related Articles
নির্বাচনে বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিকস) শেখ শওকত আলী সভাপতি এবং উপপ্র ধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) মোঃ সোহেল রানা সাধা রণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন— মোঃ মাহফুজুর রহমান ও মেহেফুজুর রহমান সহ-সভাপ তি, মতিউর রহমান ও মোঃ মাকরুজ্জামান সহ-সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম কাউসার সাংগঠনিক সম্পা দক, নিয়ামুর রহমান কোষাধ্যক্ষ এবং শিরিন আফরোজ অণু সাংস্কৃতিক সম্পাদক। এছাড়াও বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে মোট ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সাধারণ সভায় বক্তারা বলেন, নবনির্বাচিত নেতৃত্বের মা ধ্যমে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত প্রতি নিধিরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।
এ সময়ের মধ্যে তারা বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক অগ্রগতির জন্য সকল কর্মকর্তার সহযোগিতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।#
Bartabd24.com সব খবর সবার আগে