Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট):
বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) সংসদীয় আসনে নির্বা চনী প্রচারণায় কঠোর অবস্থান ও উন্নয়নের সুস্পষ্ট রূপ রেখা তুলে ধরে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যা ডভোকেট শেখ ওয়াদুদ বলেছেন, সহিংসতা ও নৃশংসতার রাজনীতিকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না।
মোংলা ও রামপালের জনপদে শান্তি, নিরাপত্তা ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার—এমন বার্তাই উঠে আসে তাঁর বক্তব্যে।
বৃহস্পতিবার বিকেলে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াত ইসলামী আ য়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে মোংলা–রাম পাল হবে সহাবস্থানের জনপদ; ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এ অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে এবং যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচনে মোংলা নদীর ওপর সেতু বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনে জন গণের সমর্থনই হবে মূল শক্তি—এমন প্রত্যাশাও ব্যক্ত করে ন তিনি।
জনসভায় স্থানীয় জনতার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা বলেন, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির বিকল্প নেই; সহিংসতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে। ইউনিয়ন জামায়াতের সভাপ তি শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কোহিনুর সরদার।
তিনি বলেন, মোংলা–রামপালের মানুষের অধিকার, নিরা পত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠিতভাবে কাজ করতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে।
সমাবেশ শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ে প্রার্থী উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের বিষয়ে বিস্তারিত পরিক ল্পনার কথা তুলে ধরেন।
জনসভা ঘিরে উৎসাহ-উদ্দীপনা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ছিল চোখে পড়ার মতো, যা এই আসনে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।#
Bartabd24.com সব খবর সবার আগে