Breaking News

যশোরের ৬টি আসনে ভোট যুদ্ধ করছেন ৩৫ জন প্রার্থী

যশোর প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশো র জেলার ৬টি আসনে ভোট যুদ্ধ করবেন ৩৫ জন প্রা র্থী।
আজ বুধবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশা সক মোহাম্মদ আশেক হাসান নিজ কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন।
এসময় তিনি নির্বাচনী আচরণবিধি কঠোর ভাবে মেনে চলার জন্য প্রার্থী ও তাদের দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
নির্বাচনী আচরণবিধি লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ভা বেআইনের প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন।
তিনি জানান এবছর জেলার ৬টি সংসদীয় আসনের মোট ভোটার ২৪ লাখ,৭১ হাজার ৯০৮। যা গত সংসদ নির্বাচনে র তুলনায় প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
জেলার ৬টি সংসদীয় আসনে ৮২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে প্রয়োজ নীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জন ক। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রচেষ্টা র কমতি নেই উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আ শা করছি এবা রের নির্বাচন ব্যাপক উৎসবমুখর পরি বেশে অনুষ্ঠিত হবে।
তরুন ভোটাররা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রথম বা রের মতো ভোটাধিকার প্রয়োগ করতে করার সম্ভা বনা রয়ে ছে।
প্রতিটি ভোট কেন্দ্র ও আশে পাশের পরিবেশ শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ টিম যশো র রাতদিন পরিশ্রম করে যাচ্ছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, যশোর-১ শার্শা আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নুরুজ্জামান লিটন (ধানের শীষ) জামায়াতের মাওলানা আজিজুর রহমান (দাড়িপাল্লা).জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বকতিয়ার রহমান( হাতপাখা) প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনে ৮ প্রার্থী প্রতিদ্ব ন্দ্বিতা করছেন বিএনপির সাবিরা সুলতা না মুন্নি(ধানে র শীষ), জামায়া তের ডাক্তার মোসলেহ উদ্দীন ফরিদ (দাড়ি পাল্লা). ইসলা মী আন্দোলন বাংলাদেশের ইদ্রি স আলী (হাতপাখা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলে র (বাসদ) ইমরান খান (মঈ), বিএনএফ’র শামসুল হক (টেলিভি শন),বিএনপি নেতা জহুরুল ইসলাম (ঘোড়া) ও মেহেদী হাসান (ফুট বল) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। শেষমেষ এবি পাটির ১১ দলী য় জোটবদ্ধ হয়ে নির্বাচন করায় রিপন মাহামুদ সরে দাঁড়াতে পারেন।
তবে ইতিমধ্যে বিএনপি নেতা জহুরুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন।
যশোর-৩ সদর আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত (ধানের শীষ),জামায়াতের ভিপি আব্দুল কাদের (দাড়ি পাল্লা). জাতীয় পার্টির খবির উদ্দিন গাজী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শোয়াইব হোসেন (হাতপাখা),জাগপার নিজাম উদ্দিন অমিত (চশমা) ও সিপিবির রাশেদ খান (কাস্তে) প্রতিক নিয়ে নির্বাচন করছেন।
যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে ৭ জন প্রা র্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অভয়নগর উপজেলা বিএন পির সভাপতি শ্রমিক নেতা ফারাজী মতিয়ার রহমান (ধানের শীষ), জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল (দাড়িপাল্লা).জাতীয় পার্টির এ্যাড.জহু রুল ইসলাম (লাঙ্গ ল), ইসলামী আন্দো লন বাংলা দেশের বায়েজিদ হোসাইন (হাতপাখা), খেলাফ ত মজলিসের মাওলানা আশেক এলাহী(দেওয়াল ঘড়ি), বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি-বিএমজেপি’র সুকৃতি মন্ডল (রকেট) এবং সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ (মোটর সাইকেল) প্রতিক এবং নাজিম উদ্দিন আল আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়া ছেন।
যশোর-৫ মণিরামপুর আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা বিএনপির প্রার্থী নবাগত রশীদ বিন ওয়াক্কাস (ধানের শীষ),জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাড.গাজী এনামুল হক (দাড়ি পাল্লা)জাতীয় পার্টির এম,এ হালি ম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন (হাতপাখা),এবং মণি রামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহিদ মোহা ম্মদ ইকবাল( কলস)।
বিএনপি নেতা এ্যাড.শহিদ মোহাম্মদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
বিএনপি প্রথমে শহিদ মোহাম্মদ ইকবালকে দলীয় মনোন য়ন প্রদান করে।
পরবর্তীতে জোটের শরিক দল জমিয় তে উলামায়ে ইস লাম এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাসকে দলে ভিড়িয়ে তাকে এই আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থী করা হয়।
যশোর-৬ কেশবপুর আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ (ধানের শীষ), জেলা জামা য়াতের নেতা অধ্যাপক মোক্তার আলী (দাড়িপাল্লা).জাতীয় পার্টির জি এম হাসান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদে শের শহিদুল ইসলাম (হাতপাখা) ও এবি পার্টির মাহামুদ হাসান (ঈগল) প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …