Breaking News

যশোর২(চৌগাছা-ঝিকরগাছা)আসনে ডাঃ ফরিদ প্রার্থীতা ফিরে পেল

চৌগাছা প্রতিনিধি:আজ যশোর২-(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াতে প্রার্থী ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের প্রার্থীতা ফিরে পেয়েছে।

গত এশক সপ্তাহ ধরে বিভিন্ন মহলে নানা জল্পনা-কল্পনা চলছিল ডাঃ ফরিদ আদৌ প্রার্থীতা ফিরে পাবে কিনা?

তার বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা প্রমানিত না হওয়ায় আজ ১৮ই ফেব্রুয়ারী বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জামায়াতের দলীয় মনোনীত(দাঁড়িপাল্লা ) প্রতীকে র প্রার্থী ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দীন ফরিদের প্রার্থিতা বৈধতা ঘোষনা করেছে।

তার প্রার্থীতা ফিরে পাবার খবর এলাকায় ছড়িয়ে পড়লে জামায়াত-শিবিরসহ ১০ দলীয় জোটের নেতা-কর্মী সমর্থ কদের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

নেতাকর্মী ও ভোটার-সমর্থকরা বিভিন্ন বাজার, পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করেন। তাদের চোখে-মুখে আন ন্দের উৎসব চোখে পড়ার মতো।

অপেক্ষায় থাকা জামায়াত-শিবিরের নেতা- কর্মীরা তাদের প্রানের নেতা প্রার্থিতা ফিরে পাওয়ায় চৌগাছা উপজেলা র  বিভিন্ন স্থানে ও মসজিদে নামাজান্তে মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেছেন

চৌগাছা শহরের লাইটিং চত্তরে এশার নামাজের পর উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর শেদ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রে টারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামা য়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর মেয়র মাস্টার কামাল আহমেদ সহ প্রমুখ।

আজ থেকে ডাঃ ফরিদের নির্বাচনে আর কোন বাঁধা নেই । বিএনপির দলীয় মনোনীত (ধানের শীষের) প্রার্থী সাবি রা নাজমুল মুন্নী তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের (ব্রিটিশ-বাংলাদেশ) দ্বৈত নাগরিকত্বের অভি যোগ তুলে বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিল করে ছিল।

আজ রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগা রগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেইজ মেন্ট-২ এর অডিটোরিয়ামে আপিল শুনানি হয়।

ওই অভিযোগের কোন সত্যতা প্রমানিত না হওয়ায়  আপি লের শোনানি শেষে ডাঃ ফরিদের বৈধ প্রার্থীতা ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

আরও জানাযায়,তিনি গত ১৮ ই সেপ্টেম্বর ২০২৫নাগরি কত্ব বাতিল করে বাংলাদেশের নাগরিকত্ব পান।

একই সাথে তিনি বাংলাদেশের পাসপোর্টে লন্ডনে আসা যাওয়া করতেন।

এ বিষয়ে জামায়াতের প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ বলেন,প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।

‘মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম।

মনোনয়ন পত্রের বৈধতা ফিরে পেয়েছি। আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জানাই ও নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ।

 

 

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …